• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ কুখ্যাত মাদক কারবারি সাইফুল গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ সাইফুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো: সাইফুল ইসলাম (সাইফুল), সে মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা (উপভদ্রা) এলাকার মোঃ সমসের আলীর ছেলে।
বুধবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (৯ মে) মতিহার থানার পশ্চিম বুধপাড়া ক্যাডেট কলেজ আবাসিক এলাকার মেইন গেটের সামনে দুইজন ব্যাক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলামকে ১ কেজি গাঁজা-সহ গ্রেফতার করে। তবে অপর সহযোগী কাসাই জনি সেখান থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সাইফুল একজন পেশাদার মাদক কারবারি। বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদক-সহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে গ্রেফতার আসামি-সহ পলাতক আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category