• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অবমাননা কর বক্তব্য প্রদান ও বিজেপি বিধায়ক নিতেশ রানা সেই অবমাননাকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার)বাদ জুমা ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ফুলবাড়ী তৌহিদি জনতার ব্যানারে,
ফুলবাড়ীর আপামর তৌহিদী জনতার একটি বিশাল মিছিল বের হয়।মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মসজিদের সামনে এসে জমায়েত হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে আলামিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত উল্লাহ, কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, শিক্ষা সচিব মুফতি নাজিবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক।বক্তারা জানান,পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ(সাঃ) কে যারা অবমাননা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।অন্যথায় যেভাবে ভারতের মুসলিমরা বোম্বাই অভিমুখে লংমার্চ করেছে ঠিক অনুরূপভাবে পুরো বিশ্বের মুসলমানরা ভারত অভিমুখী লংমার্চ করবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category