• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মাগুরার পরে ফকিরহাটে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।।

এবার মাগুরার পরে বাগেরহাটের ফকিরহাটে তিন বছরের শিশু ধর্ষণেরশিকার হয়েছেন। ধর্ষনের অভিযোগে আলকাছ তালুকদার (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ফকিরহাট থানা পুলিশ । গ্রেপ্তার কৃত আলকাছ তালুকদারের বাড়ী জেলার মোড়লগঞ্জ উপজেলার চিংগাখালী এলাকার মৃত অদেল উদ্দিনের ছেলে আলকাছ তালুকদা। ধর্ষণের অভিযোগে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ফকিরহগাট থানা পুলিশ ।

এলাকার জাহাঙ্গীর হোসেন জানান, বাড়ীয়ালী আমাকে বিষয়টি জানালে আমরা শিশুটিকে নিয়ে যাই ফকিরহাট উপজেলার সাস্থ্য কমপ্লেক্সে। আমি বিষয়টি পুলিশকে জানালে ফকিরহাট থানা পুলিশ ধর্ষণকারী আলকাছকে আটক করে নিয়ে যায়। পুলিশকে আলকাছ জানিয়েছে লাড্ডুর লোভ দিয়ে তিন বছরের শিশুটিকে ধর্ষণ করেছে।

স্থানীয় ইউপি সদস্য শেখ মহিউদ্দিন ইসলাম বলেন, আলকাছ তালুকদার মৃত অলিয়ার এর বাড়িতে ভাড়া থাকে। এই বাড়িতে থেকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজনার ঔষধ বিক্রি করেন।এ ঘটনার দুইদিন পরে শিশুটিকে হাসপাতালে যায় চিকিৎসা জন্য নেওয়া হয়।

ধর্ষিতার শিশুটির মা নাসিমা বেগম বলেন, ১২ মার্চ দুপুরে আমি রান্না করতেছিলাম তখন ঐ লোক আমার মেয়েকে লাড্ডু খাওয়ার লোভ দিয়ে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়ের কান্না শুনে দৌড়ে গিয়ে দেখি ঘরের দরজা দেওয়া। আমিও বাড়ি আলি আমার মেয়েকে ওখান থেকে উদ্ধার করি পরবর্তীতে আমি বাড়ি আলিকে বললে যে আমার মেয়ের সাথে কোন অবৈধ কিছু হয়েছে। কিন্তু বাড়িআলি আমাকে বলে আমার বাড়িতে থাকতে হলে এই বিষয়ে কাউকে জানাজানি করা যাবে না যদি জানাই তাহলে বাড়ি থেকে নামিয়ে দিবে আমি তাৎক্ষণিক ভয় পেয়ে কাউকে কিছু না বলে চুপ করে থাকি। ১৩ তারিখ যখন আমার মেয়ের ব্লাড আসছিল আমি জানালে তিনি বলেন ওষুধ এনে দাও লোকজানাজানি যেন না হয় আমার বাড়ির একটি মানসম্মান আছে। ১৪ তারিখ যখন বেশি বেশি রক্ত ক্ষরণ হয় তখন বাড়িওয়ালি আমাদেরকে এমনকি আকলাছ কে দিয়ে হসপিটালে পাঠায়। আমার মেয়েকে যে এই ক্ষতি করেছে আমি তার বিচার চাই।

বাড়ীয়ালি মৃত অলিয়ার এর স্ত্রী বলেন, ছোট শিশুটির চিৎকার শুনে বৃদ্ধের ঘরে গিয়ে আমরা ঘর আটকানো দেখি। বাইরে দিয়ে ডাক চিৎকারে ঘর খুলে শিশু মেয়েটিকে উদ্ধার করি।

পরবর্তীতে শিশুটির মা ঘরে নিয়ে যায় পরে আমাকে বলে আমার মেয়ের সঙ্গে কিছু একটা হয়েছে তখন আমি বৃদ্ধ আকলাস কে বলি যে কিছু যদি করে থাকো গরিব মানুষ এদেরকে ডাক্তারের খরচ দিয়ে দাও। পরে একলাছ শিশুদের মাকে ২০০ টাকা দেয় চিকিৎসা করানোর জন্য। আমার বিরুদ্ধে যে অভিযোগটি এনেছে এটা সত্যি নয় তবে আমি এটুকু বলেছি যে রোজা রমজানের সময় যদি কাউকে না জানানো হয় তাহলে মান সম্মান টি থাকবে কিন্তু পরবর্তীতে মেয়েটির অবস্থা অবনতি হলে আমি নিজেই তাদেরকে ডাক্তারের কাছে যেতে বলি।

ফকিরহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মুহাম্মদ তানভীর মাহমুদ বলেন, ভিকটিম শিশুটিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্মরত ডাক্তার সেখানে ইনজুরি দেখতে পেয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবদুর রাজ্জাক মীর বলেন, আমি জানতে পারি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন তিন থেকে সাড়ে তিন বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করেছে এবং চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে আমরা কথা বলে জানতে পারি শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। জানতে পারার সাথে সাথে থানা থেকে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত কারি আলকাছকে গ্রেফতার করি। শনিবার (১৫ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে আসামিকে ধর্ষণ মামলায় প্রেরণ করেছি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category