• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাছে ক্ষতিকর রং দেওয়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান ওই জরিমানা করেন। জরিমানা দেওয়া ব্যবসায়ীর নাম মো. আকবর সর্দার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানকালে রাসায়নিক ক্ষতিকর রং মিশিয়ে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছ রঙ্গিন করার সময় এক মাছ ব্যবসায়ী হাতে নাতে ধরা পড়েন। ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে ওই মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রং মেশানো মাছ ধবংস করা হয়।
এসময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category