• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের খরকা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক। এছাড়াও মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, প্রধান শিক্ষক ইমামুর রশীদ বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category