• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূ খুন

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জে প্রতিবেশী মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে গৃহবধূ খুন হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল ৬ টায় জোড়খালি ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জীবন আক্তার (২৫)রামচন্দ্রপুর গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী।

জানাযায়, জীবন আক্তার সেহেরীর পর খাবার গরম করার সময় হটাৎ করে ফজলু মিয়া (৩৭) এসে জীবনকে বুকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়। জীবনের চিৎকার শুনে গৃহবধুর স্বামী ঘঠনাস্থলে আসে। পরে আহত জীবনকে চিকিৎসার উদ্দেশ্য নিয়ে রওনা হলে রাস্তার মাঝেই মারা যায়। বাড়িতে আনার পর থানায় খবর দিলে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে যান।

এ বিষয়ে নিহতের স্বামী জানান, অভিযুক্ত যুবকের সাথে পূর্বের কোন শত্রুতা ছিলোনা, তার স্ত্রী অনেক ভাল মানুষ ছিলো তাকে হত্যার কোন কারন বলতে পারেননি তিনি। তবে হত্যকারীকে আইনের আওয়তায় এনে ফাসীর দাবী জানান তিনি । স্থানীয়দের থেকে জানাযায় অভিযুক্ত ফজলু মাদকাশক্ত থাকেন সবসময়। তাকে বিচারের আওতায় আনার দাবী জানান তারা। অভিযুক্ত ফজলু ঐ এলাকার মৃত মনসুর আলীর ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অসি মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তী প্রক্রীয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category