• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

এম আর সাইফুল,মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে তথ্য সংগ্রহ করতে গিয়ে সহকারী শিক্ষা অফিসারের দুর্ব্যবহারে শিকার হয়েছেন এক সাংবাদিক।

জানা গেছে, সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে একটি পুকুর পাড়ে কয়েকজন শিক্ষকের সাথে
সহাকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান বাদাম চিবোচ্ছিলেন। অফিস চলাকালীন সময়ে বেলা ১২টায় স্কুল ফাঁকি দিয়ে আসা শিক্ষকদের সাথে বাদাম চিবিয়ে সময় কাটানো চাকরি বিধিবহির্ভুত কিনা জানতে চাইলে, সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান এই প্রতিনিধিকে জানান, শিক্ষকরা তাদের প্রয়োজনে শিক্ষা অফিসে এসেছে। বেলা ২ঘটিকার আগে শিক্ষকরা স্কুল ফেলে শিক্ষা অফিসে আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকরা প্রয়োজনে যেকোন সময় শিক্ষা অফিসে আসতে পারেন। তার এ কথা শুনে স্থানীয় দৈনিক
পল্লীকণ্ঠ প্রতিদিনের সাংবাদিক বজলুর রহমান খান ও জাতীয় দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি এম আর সাইফুল ওই শিক্ষকরা কী কাজে শিক্ষা অফিসে এসছেন তা জানতে গেলে এটিও সাইদুর রহমান বলেন, ‘আপনাদের প্রশ্নের জবাব দিতে হবে কেন? আপনারা কিসের সাংবাদিক’ বলে সাংবাদিক বজলুর রহমানের সাথে অসৌজন্যমূল্যক আচরণ করেন। এ বিষয়ে শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিনের কাছে জানতে চাইলে
তিনি জানান, সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের বিষয়ে তিনি এটিও সাইদুর সাহেবকে সতর্ক করেছেন, যাতে
ভবিষ্যতে এধরণের আচরণ না করে। শিক্ষকদের স্কুল ফাঁকি দিয়ে শিক্ষা অফিস এবং এর পাশের ক্যান্টিনে বসে আড্ডা দেওয়ার বিষয়ে তিনি জানান, এখন থেকে কোন শিক্ষক শিক্ষা অফিসে এলে মোভমেন্ট রেজিষ্ট্রারে স্বাক্ষর করতে হবে এবং কীকারণে অফিসে এসেছেন তা উল্লেখ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category