• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মান্দায় জীবনের নিরাপত্তাহীনতায় প্রবাসী’র পরিবারের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এক প্রবাসীর পরিবার। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী পরিবারটি। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে ভূক্তভোগীর বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা ।
এসময় বক্তব্য রাখেন, গোলাপী বিবি ,মাবিয়া বিবি এবং সেলিনা খাতুন প্রমুখ।
এসময় ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী গোলাপী বলেন, আমার স্বামী একজন সৌদি প্রবাসী। আমার স্বামীর সঙ্গে প্রতিপক্ষের আব্দুস সামাদ হোসেন ও খালেক হোসেন গং এর দীর্ঘদিন ধরে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আমার বাড়িতে এসে প্রতিপক্ষের লোকজন অকথ্যভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছেন। বর্তমানে আমাদের পরিবারে কোন পুরুষ মানুষ না থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি । এমতাবস্থায় বাধ্য হয়ে গত ১২ জুন মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। থানায় অভিযোগ দেওয়ার পরেও প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি প্রধান করে আসছেন। এর থেকে পরিত্রাণ পেতে ন্যায্য বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে, প্রতিপক্ষের সামাদ হোসেন ও খালেক হোসেনের বাড়িতে গিয়ে তাদের কাউকে না পাওয়া তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category