• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধি,,

নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা ২/৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মান্দা থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলার চকবিনোদ গ্রামের মোস্তাফার ছেলে মেহেদী হাসান (১৯),মৃত কছিমুদ্দিনের ছেলে মোস্তফা (৫৫), চকজামদই গ্রামের সাইদুরের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং খলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪০)। এদের মধ্যে রফিকুল ইসলামকে আটক করে আজ বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় বৈদ্যপুর লাল পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে মেহেদী হাসান তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত মেহেদী হাসানের পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভিকটিমের বাবা বলেন, গত সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে আমার ২ মেয়ে তাদের নানার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে ‘চকভালাইন-চাঁন্দাশ একতা ক্লাবের ফুটবল মাঠ সংলগ্ন পাকা রাস্তায়’পৌঁছলে আগে থেকে ঔত পেতে থাকা আসামিরা আমার বড় মেয়েকে মোটরসাইকেলে তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা ২/৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।
এ প্রসঙ্গে মান্দা থানার ওসি- তদন্ত আব্দুল গণি বলেন, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে আজ বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধারসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category