• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মা ইলিশ রক্ষায় অভিযানে তৎপর কোস্ট গার্ড

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ) পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না। এই ২২ দিন মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ,বাজার জাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোস্ট গার্ড পশ্চিম জোন বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলা কর্তৃক পশুর নদীতে কোস্ট গার্ড টহল কার্যক্রম পরিচালনা করে। এসময় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। মাছ ধরার ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড এর দ্বায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category