• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচারকালে ৬০লাখ টাকার হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মিষ্টি কুমড়ার ভিতরে অভিনব কায়দায় মাদক পাচারকালে সোয়া ৬০লাখ টাকার হেরোইন-সহ মোঃ আপন আলী (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর দীগরাম ঘুন্টিঘর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৬১৯ গ্রাম হেরোইন ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি ১টি অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আপন আলী (২২), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার পিয়ারাপুর থানার মোঃ আবু তাহেরের ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাব্যা জানায়, গ্রেফতার মাদক কারবারী আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল তার ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ওই মাদককারবারীকে আটক করে।

জিজ্ঞাাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।এ ব্যপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category