• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মীরসরাইয়ে জামায়াত’র মোটর শোভাযাত্রা: গাড়ির চাকা বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে ঠেকেছিলো

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সুপ্রিম কোর্ট’র ডেপুটি এ্যাটনি জেনারেল এডভোকেট মোঃ সাইফুর রহমান এর দাড়ি পাল্লার সমর্থনে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মীরসরাই সদর পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল ১২ সেপ্টেম্বর ( শুক্রবার) বিকাল ৪ টায় মীরসরাই উপজেলার উত্তর শেষ প্রান্ত বারইয়ারহাট পৌরসভা বাজার এলাকা থেকে দক্ষিণ প্রান্ত বড় কমলদহ এলাকা পর্যন্ত দেশের অধিক ব্যস্ততম: সড়ক পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৩ কিলোমিটার ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন গাড়ির যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ সাইফুর রহমানের দাড়ি পাল্লার সমর্থনে বের করা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার নামে নির্বাচনী শো’ডাউন করা হয়েছে বলে বিভিন্ন মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিভিন্ন লোকজন বলাবলি করছেন- একদিকে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলে যাচ্ছেন। অপরদিকে তাদের নির্বাচনী এমন কর্ম হাস্যরসাত্মক’র ও সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category