• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মীরসরাইয়ে বিএনপি+ জামায়াতের শো’ডাউন: এগিয়ে-পিছিয়ে কোন্ রাজনৈতিক দল

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের ২৮ অক্টোবর দেশের রাজধানী ঢাকায় লগি-বৈঠার তান্ডলীলার নিন্দা-প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশ’র উদ্যোগে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অংশে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মীরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভায় জামায়াতে ইসলামী বিশাল শো’ ডাউন করেছে।
অপরদিকে দেশের বৃহত্তম: রাজনৈতিক দল বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও সমাবেশের আয়োজন করে।
জামায়াতে ইসলামীর প্রোগ্রাম টি মীরসরাই সদরের যেখানে হয়েছে তার অদুরে করেছে বিএনপি।
অপরদিকে বারইয়ারহাট পৌরসভায় জামায়াতে ইসলামী তাদের প্রোগ্রাম করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তৃতীয় লেন (২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ এর কার্যালয়ের পাশ্বস্থ-সামনে) এ। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ করে রাখা হয়।
অন্য দিকে বিএনপি তাদের প্রোগ্রাম করেছে বারইয়ারহাট পৌরসভায বাজারের প্রায় পৌনে এক কিলোমিটার উত্তরে খান সিটি সেন্টারস্থ সামিয়া কমিউনিটি সেন্টারে।
এর আগে-পরে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বের হওয়া মিছিল সর্ব সাধারণের দৃষ্টি নিবন্ধিত করে।
দু’দলের-ই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সহ সাধারণ মানুষের সমাগম ঘটে। এর পর দু’দলের-ই বিশাল পৃথক পৃথক মিছিল বাজার সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক টা পথ অতিক্রম করে।
এক- ই দিন এক- ই সময়ে এক- ই এলাকায় দেশের দু’টি বৃহৎ রাজনৈতিক দলের এমন কর্মসূচি পালন কল্পে মিছিল-সমাবেশ দেখে অনেকেই বলাবলি করছেন আগামী নির্বাচনকে সামনে রেখে উক্ত দু’টি রাজনৈতিক দল (বিএনপি-জামায়াতে ইসলামী) এর এমন কর্মসূচি শো’ডাউন- ই মনে হওয়ার কথা।
এবং সবাইকে বলতে শোনা যাচ্ছে- মীরসরাইয়ে বিএনপি+ জামায়াতের এমন শো’ডাউন: এগিয়ে-পিছিয়ে কোন্ রাজনৈতিক দল?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category