• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাইয়ের আজম নগর নিজ গ্রামে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামের অধিবাসী, স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল হোসেন চৌধুরী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে প্রাপ্ত অভিযোগে প্রকাশ।
সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বছরের পর বছর আওয়ামী সন্ত্রাসীদের হুমকি-ধামকিতে জীবন বাঁচাতে নিজ গ্রাম এলাকার ঘর-বাড়ি বারইয়ারহাট পৌরসভা এলাকায় বাসা ভাড়া কোনো রকম বউ, ছেলে-মেয়ে দিন-রজনী পার করে আসছিলেন। তাতে ও সন্ত্রাসীদের নজর পড়ে! ফলে, এদিক-সেদিক কয়েক বার বাসা বদল করে কোনো রকম দিন-রজনী কাটিয়ে আসছিলেন। এর-ই মধ্যে গত ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী সরকারের পতন ঘটার পর তিনি দলীয় সাধারণ নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতে নিজ গ্রাম এলাকায় যাতায়াত শুরু করেন। তার- ই ধারাবাহিকতায় তিনি ৬ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকেনিজের গ্রাম এলাকা আজম নগর গ্রামে যাওয়ার পর সন্ত্রাসী হামলার শিকার হন।
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত তিনি কেনো এবং কি কারণে কোন সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন তা জানা যায়নি।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category