• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত: আহত ২

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় মিনি কাভার ভ্যান চাপায় স্থানীয় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীরা রানী ভৌমিক নিহত হয়েছেন।
ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন
সূত্র জানায়, মীরসরাই উপজেলার বড়তাকিয়া বিশ্বরোড’র কোলঘেঁষা মাজার গেইট এলাকায় মিনি কাভার্ড ভ্যান (নং ঢাকা-মেট্টো:-১২-৪৭৩২) চাপায় রাম্তার পাশে দাড়িয়ে থাকা মীরা রানী ভৌমিক (৫৪) নামের ওই স্কুল শিক্ষিকা নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
আহতরা হলেন মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ (১৯) এবং অপর জন স্বপন নাথ (৭২)।
অরুপ নাত নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এবং
স্বপন নাথ পেশায় রাজমিস্ত্রী।
স্বপন নাথের অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
যদি ও বা মীরা রানী ঘটনাস্থলেই মারা যায় তথাপি তাকে একটি বেসরকারি হাসপাতাল ‘রেডিয়েন্স’ এ নিয়ে গেলে হাসপাতালের কর্মরত: চিকিৎসক ডাক্তার কে এম সাইফুল্লাহ রেজা মীরা রানীকে মৃত ঘোষণা করেন।
প্রাপ্ত তথ্য সূত্র মতে-মঙ্গলবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মীরা রানী ভৌমিক খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
তিনিএক ছেলে এক মেয়ের মা।
স্থানীয় দোকানী সজিব হোসেন বলেন গাড়িতে উঠার জন্য এখানে তারা দাঁড়িয়েছিলো। এ সময় মিনি ক্যাভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলে ওই শিক্ষিকা নিহত হয়।
দুর্ঘটনাস্থলে পৌঁছে জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান, গাড়িতে উঠার জন্য যাত্রী চাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা।
দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মুখী একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এই সময় দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই শিক্ষিকা মীরা রানী ভৌমিক মারা যান।
ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।
এবং গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category