• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মীরসরাই থেকে চট্টগ্রাম গিয়ে হতাহত, ভাংচুর ও নাশকতার কর্মে জড়িত ৬ আওয়ামী নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ইস্কনের বেশ ধরে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে চট্টগ্রাম শহরে গিয়ে মুসলমানদের উপর হামলা এবং নাশকতা করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তা টের পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৬ নেতাকে।
গ্রেপ্তারকৃত ৬ জন হচ্ছে, মীরসরাই আওয়ামী যুবলীগের সন্ত্রাসী আব্দুর রহিম (৩৪), উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪৩), এক-ই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৩), ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৭), এক-ই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৬) এবং ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৫)।
সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে গ্রেপ্তারকৃত নেতাদের নির্দেশ এবং নিজেদের সরাসরি সম্পৃক্ততায় এলাকায় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী নিধনযজ্ঞ চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে শান্ত জনপদকে অশান্ত করে ফায়দা লুটে ছিলো।
দেশের অন্যান্য স্থানের মতো মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মধ্যে অনেকেই এলাকা থেকে পালিয়ে গেলে ও একটি স্বার্থান্বেষী ব্যাক্তি বিশেষদের বিশেষ সুবিধা প্রটেকশনের সুবাদে তারা এলাকায় থেকে বিভিন্ন ফন্দি নিয়ে গোপনে কাজ করে যাচ্ছিলো।
শেষোতক তারা তাদের সাঙ্গপাঙ্গদের চট্টগ্রামে গিয়ে গতকালের হতাহত ও ভাংচুর সহ বিভিন্ন তান্ডব লীলায় অংশ নেয়!
এর পর আরো বড় ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়ে এগুনোর খবরে গোপনে পুলিশের কাছে আসলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category