• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে আরও ৮৩৮ জন পাচ্ছেন পাকা ঘর

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাগেরহাটে ৮৩৮ জন হতদরিদ্র জমিসহ পাকা ঘর পাচ্ছেন। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে এই ঘর প্রদান করা হচ্ছে। আজ ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২য় ধাপের এই গৃহ হস্তান্তর কাযক্রমের শুভ উদ্বোধন করার কথা রয়েছে। এরপরেই মাঠ পর্যায়ে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করবেন জেলা ও উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর উপজেলায় ১৩১টি, ফকিরহাটে ২২০, মোল্লাহাটে ৭০, চিতলমারী ৭৮, মোরেলগঞ্জে ৭৯, শরণখোলায় ৬০, মোংলা ও রামপালে ১০০টি করে ঘর প্রদান করা হবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান বলেন, সদর উপজেলায় “ক” শ্রেনির ভূমিহীনদের জন্য ১৩১টি ঘর প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে এই ঘরের চাবি হস্তান্তর করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, ৪র্থ পর্যায়ের বাগেরহাট জেলায় ৮৩৮টি ঘর প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে এই ঘরের চাবি হস্তান্তর করা হবে। এর আগেও জেলায় ২ হাজার ৮২৫ জন ভূমিহীনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category