• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে তিন মাদক সেবনকারীকে একবছরের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে মাদক বিরোধী টস্কফোর্স অভিযানে ৩ (তিন) মাদক সেবনকারীকে এক বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার দেউলাবাড়ি থেকে তাদের আটক করে এ সাজা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।
আটকরা হলেন, দেউলাবাড়ি এলাকার শুটকু মিয়ার ছেলে হাফেজ মিয়া (৩৫), তারা মিয়ার ছেলে বাদল মিয়া (৪২), সুরুজ মন্ডলের ছেলে জামিল মন্ডল (২৬)। এই তিন জনের নিকট থেকে মোট ১.৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর জানতে পারেন উপজেলার দেউলাবাড়ি এলাকার রাজা মিয়ার বসতঘরে মাদক সেবন চলছে। পরে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এর নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর মাদক সেবনরত অবস্থায় দেউলাবাড়ি থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, অভিযান পরিচালনা করে মাদক সেবরত অবস্থায় তিন জনকে এক বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category