• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে দুই হোটেল মালিককে জরিমানা ভ্রাম্যমান আদালতের

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি,জামালপুর :
জামালপুরের মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি খাবারের হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলার মাহমুদপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

জানাগেছ, মাহমুদপুর বাজারের হোটেল নিরিবিলি এর মালিক বিল্লাল হোসেন ও হোটেল সোনার বাংলা সুইট এর মালিক নাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মেলান্দহ থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category