• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ চোর আটক

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ জাহিদুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝাউগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদুল ইসলাম উপজেলার হাজরাবাড়ী এলাকার লাভলু মিয়ার ছেলে।

এঘটনায় ফুলকোচা সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বদরুজ্জামান বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত জাহিদুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার ভোর ৬টার দিকে উপজেলার পশ্চিম ঝাউগড়া পূর্বপাড়া তাজ মন্ডল এর বাড়ির পাশ থেকে ১৫কেভির একটি বৈদ্যুতিক ট্রান্সফার চুরি করে পালানোর সময় চুরি হওয়া ট্রান্সফরমারসহ জাহিদুলকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে ঘটনাস্থল থেকে চোর ও চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগেও ট্রান্সফরমার চুরির মামলা রয়েছে অভিযুক্ত জাহিদুলের নামে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাজু আহাম্মদ জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ট্রান্সফরমার জব্দ আছে। চোর জাহিদুল ইসলামকে আটকে করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category