• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে হানাদারমুক্ত দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলায় র‍্যালী ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ৮ ডিসেম্বর (শুক্রবার) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সকালে মুক্তিযুদ্ধাদের নিয়ে পতাকা উত্তোলন ও র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে একই অডিটোরিয়ামের দ্বিতীয় তলার হলরুমে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

এসময় মেলান্দহে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category