• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে দু’দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় ২ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: মো. কামরুজ্জামান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এই মেলার আয়োজন করে মেলান্দহ উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূঁইয়া, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিদের স্টলগুলো পরিদর্শনের সময় শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন প্রজেক্ট সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচিতি ও ব্যাখ্যা দেন মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক সুমন সরকার, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিলন কুমার বসু ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারের মেলায় উপজেলার সরকারি বেসরকারি দশটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের তৈরিকৃত প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহন করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category