• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মেলান্দহ পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন সভাপতি- জাহিদ সম্পাদক- শান্ত

দিনকাল বিডি ২৪ / ২২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ পৌর শাখার বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ পৌর শাখার আয়োজনে মেলান্দহ উপজেলা ছাত্র লীগ সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন সমেলন উদ্বোধন করেন।

সম্মলনে উর্ধ্বতন নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য মো. জাহিদ হাসান শেখকে সভাপতি ও মো. মেহেদী হাসান শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ পৌর শাখার সভাপতি আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সহ সভাপতি হাজি দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ ক্রীড়া সম্পাদক তারেক রহমান এলিট, জেলা ছাত্র লীগ সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, মেলান্দহ পৌর আওয়ামী লীগ সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন বাবু, বিশেষ বক্তা মেলান্দহ উপজেলা ছাত্র লীগ সহ সভাপতি রাফিউল ইসলাম হৃদয় ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালমান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category