• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোংলায় কৃষক পরিবারের উপর হামলা; বাড়ী ও দোকান দখল করে নেওয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিািধ।।
মোংলার কালিকাবাড়ী এলাকায় এক কৃষকের বাড়ী ও চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে জোরপূর্বক দখল নেয়ার অভিযোগ উেেঠছে একটি ভুমিদস্যু গ্রæপের বিরুদ্ধে। এ সময় প্রভাবশালী ভুমি দস্যু গ্রæপটি পিটিয়ে জখম করে কৃষক নারায়ন চন্দ্র মন্ডলসহ পরিবারের আরো ৪ সদস্য কে। আহতরা চিকিৎসা নিচ্ছেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ। এঘটনায় অনিক মন্ডল,কুবের মন্ডলসহ ১৬ জন হামলাকারীর নাম উল্লেখ করে ও আরো অঞ্জাত ৭০/৮০ জন কে বিবাদী করে আজ রবিবার মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোংলা থানায় লিখিত অভিযোগ সুত্র ও আহতরা জানান, শনিবার(৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শতাধিক লোকজন নিয়ে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ী এলাকায় কৃষক নারায়ন চন্দ্র মন্ডলের বাড়ী থেকে তাদের মারধর করে জোরপূবক বের করে দেয়। এসময় নারায়ন চন্দ্র প্রতিবাদ করলে তাদের পরিবারের সবাইকে পিটিয়ে জখম করে। আহত নারায়ন মন্ডলের দাবি,অনিক মন্ডলের নেতৃত্বে শতাদিক সন্ত্রাসী ভুমিদস্যু তাদের উপর হামলা চালিয়ে তাদের চায়ের দোকান ও বাড়ী দখল করে নেয়।
তবে অভিযুক্ত অনিক মন্ডল মুঠোফোনে জানান,তাদের মালিকানা থাকায় তারা জবর দখলে থাকা নারায়ন চন্দ্রকে উচ্ছেদ করে মালিকানা ভুিিমর কিছু অংশ দখল করে নিয়েছেন।
এঘটনার বিষয়ে জানতে চাইলে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার জানান,ওই ঘটনার পর মোংলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোংলা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category