• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোংলায় নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি,

মোংলা উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ইং অর্থবছরে ২য় পর্যায়ে মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ও হলরুম নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হয় অবকাঠামোর নির্মাণ কাজ। চারতলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ৭০৭ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা, প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category