• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোংলায় বিদেশি মদসহ এক মাদককারবারী আটক

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রতিনিধি ।।
মোংলায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদসহ চিহ্ণিত মাদক কারবারি আবদুর রহিম(৫৫) আটক।
বুধবার(০৮ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের শামসুর রহমান সড়কে একটি বাড়ীতে অভিযান চালিয়ে বসতঘর থেকে ওই বিদেশি মদ গুলো জব্দ করে পুলিশ। এসময় মাদককারবারী আবদুর রহিম(৫৫) কে আটক করা হয়। আটক আব্দুর রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শামসুর রহমান সড়কে একটি বাড়ীতে মোংলা থানার এসআই মিরাজ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ২৯ বোতল বিদেশী দামি মদ জব্দ করা হয়। আটক করা হয় মাদককারবারী আবদুর রহিমকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার সকালে আ: রহিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্ধা, মো: বাবুল, নারগিস বেগম ও বেল্লাল ফকির জানান, আবদুর রহিম দির্ঘ দিন মাদককারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে কেউ মুখখুলতে পারতোনা ভয়ে। সরকার পরিবর্তনের তার বিরুদ্ধে মুখখুলতে শুরু করে স্থানীয়রা। এর পর গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ তাকে আটক করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category