• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোটরসাইকেলে পাচারকালে আড়াই কোটি টাকার হেরোইন-সহ মাদক কারবারী ইউসুফ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

মোটরসাইকেলে পাচারকালে আড়াই কোটি টাকার হেরোইন-সহ ইউসুফ আলী (২৬), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দেবীনগর ইউনিয়নের হরমা গ্রামের ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াই কেজি হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ ইউসুফ আলী, সে রাজশাহীর গোদাগাড়ী থানার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের মোঃ আব্দুল বাসিরের ছেলে।
শুক্রবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বর্নিত স্থানে গোপনে অবস্থান নেয়। পরে ওই স্থান দিয়ে একটি মোটরসাইকেল নিকটে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে থামানো হয়। এ সময় গ্রেফতার মাদক কারবারীর শরীর তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন-সহ তাকে গ্রেফতার করা হয়। যার অনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
এ ব্যপারে মাদক কারবারী ইউসুফ আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category