• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশী ও বিদেশী অস্ত্রসহ সুমন শেখ(৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) ভোর ৫ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের মোশারফে শেখের ছেলে সুমন শেখকে অস্ত্রসহ তার নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন শেখ এর ঘর থেকে একটি বিদেশী .৯ এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি সয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করেছে।
এ অভিযানে সেনাবাহিনীর মোরেলগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপটেন জাফরুল হাসান ও থানার ওসি মো. রাকিবুল হাসান নেতৃত্ব দেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে বেলা ৮ টা পর্যন্ত সুমন শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর হতে একটি বিদেশী পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category