• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে এসএসসি পরীক্ষায় শিক্ষকের কারা ও অর্থদণ্ড

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র হতে আল মামুন নামে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। অবৈধ উপায় অবলম্বন করায় ওই শিক্ষককে এ কারা ও অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, নকল বিরোধী অভিযান ও কেন্দ্র পরিদর্শন কালে ওই শিক্ষকের অবৈধ উপায় অবলম্বনের বিষয়টি নজরে আসে। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরো দশ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের কাছে ঘোরাঘুরি করার অপরাধে এক কলেজ ছাত্রের দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category