• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বাগেরহাটে প্রতিনিডিধ।।

বাগেরহাটের মোল্লাহাহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কম্পাউন্ড দিঘির পাড়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিশাল বর্ণাঢ্য এক র‍্যালি উপজেলার প্রাণকেন্দ্র/গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ড. হুমায়ূন কবির, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাম জামানের সঞ্চালনায় এ উদ্বোধনীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক মাকসুদ আলম, আবদুল্লাহ ফারুক, বিভিন্ন দপ্তর প্রধান গণ, কৃষক-কৃষাণী প্রমূখ। মেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ১৪’টি স্টলে কৃষি কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category