• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে মহাসড়কে টাকা ছিনতাই, আটক-১

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা – খুলনা মহাসড়কে দিনের বেলায় ৬ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা – খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলাধীন কেন্দুয়া জোড়া ব্রিজ থেকে রবিবার বিকাল পৌনে ৪টার দিকে মাছ ব্যবসায়ী আশিশ মণ্ডলের এ টাকা ছিনতাই ঘটনা ঘটে।
উক্ত অভিযোগের ভিত্তিতে সুজন বিশ্বাস (২৫) নামে এক ড্রাইভারকে থানা হেফাজতে রেখে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

অভিযোগে প্রকাশ, উপজেলার মাদারতলী গ্রামের কালি মন্ডলের ছেলে মাছ ব্যবসায়ী আশিশ মণ্ডলের কর্মচারী রবেন বাবু (৫৫) ও পিকআপ ড্রাইভার সুজন বিশ্বাস (২৫) ঘটনার দিন পূবালী ব্যাংক ফকিরহাট শাখার আশীশের অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা উত্তোলন করে। পরে পিকআপ যোগে ফকিরহাট ফলতিতা বাজারে এসে ২লক্ষ টাকা নিয়ে কর্মচারী রবেন বাবু নেমে যায়, অবশিষ্ট ৬লক্ষ ৩৫ হাজার টাকা মাদ্রাসা ঘাটে মাছ ব্যবসায়ী আশিশ মন্ডলের কাছে পৌঁছে দিতে বলে, ড্রাইভার সুজন টাকা নিয়ে সময় মত মাদ্রাসা ঘাটে না আসায় আশিশ সুজনকে ফোন দেয়, কিন্তু ফোনে কোন যোগাযোগ হয় না। এরপর জনৈক পথচারী এসে আশিশ মণ্ডলকে জানায় মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের কেন্দুয়া জোড়া ব্রিজ নামক স্থান থেকে দুইজন ছিনতাইকারী তোমার পিকাপের গতিরোধ করে ড্রাইভার সুজনকে মারধর করে তোমার টাকা ছিনতাই করে হুন্ডা যোগে পালিয়ে গেছে।

টাকা ছিনতাই এর ঘটনা সন্দেহ হওয়ায় মাছ ব্যবসায়ী আশিস মন্ডল তার পিকআপ ড্রাইভার সুজন বিশ্বাস সহ একাধিক অজ্ঞাত নামা ব্যক্তির নামে ৬ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনতাই এর অভিযোগ করেছেন।

এঘটনায় পিকআপ ড্রাইভার সুজনকে মোল্লাহাট থানা হেফাজতে এনে ঘটনার সঠিক রহস্য উদঘাটনের জন্য পুলিশের তদন্ত অব্যাহত আছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম জানান, মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই অভিযোগ পাওয়া গেছে, বিষয়টির অনুসন্ধান কার্যক্রম চলছে, ঘটনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category