• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

যশোরে অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে, হত্যাকান্ডে জড়িত গ্রেফতার -২

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের ভৈরব ব্রিজের কাছে সরিষা খেত থেকে হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম ফরিদ গাজী। উপজেলা ইউনিয়ন পরিষদ এলাকার গুয়াখোলা শাহী বস্তির বাসিন্দা আফিল উদ্দিন গাজীর ছেলে।

পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে।

আসামিরা হলেন- নড়াইল সদর থানার যদুনাথ পুর গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে শান্ত (২১) ও একই গ্রামের ছবুর মোল্যার ছেলে সাকিব মোল্যা (২১)।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহত যুবকের নামে ধর্ষণ মামলা রয়েছে। কারাগারে থাকা কালীন উল্লিখিত দু’ আসামির সাথে নিহত ফরিদ গাজাীর পরিচয় হয়। সেই পরিচয়ে তারা তিনজন একটি রুম ভাড়া নিয়ে নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় বসবাস করত। তারা জাহাজের স্কটসহ বিভিন্ন কাজ করত। মাঝে মধ্যে তারা চুরিও করত। গ্রেপ্তার হওয়া ওই দু’যুবকের কাছ থেকে জানা গেছে, নিহত ফরিদ গাজী তাদের কিছু টাকাও আত্মসাৎ করেছে।

ঘটনার দিন সন্ধ্যায় গ্রেফতার হওয়া ওই দু’জন স্যালো মেশিন চুরির কথা বলে ফরিদকে ভৈরব ব্রীজের কাছে ডেকে নেয়। এরপর তাকে জবাই ও গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং-১৩, তাং- ১৬/০১/২০২৩, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। পরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারের দিকনির্দেশনায় যশোর ডিবি ও অভয়নগর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে।

নিহতে বোন আসমা বলেন, তার ভাই জাহাজে কাজ করত, কখনো অন্য কাজও করত। ফরিদ নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের পাশে ভাড়া বাড়িতে বসবাস করত। ওই বাসায় তার আরও দুই বন্ধু ভাড়া থাকত। টাকা নিয়ে ওদের মধ্যে বিবাদ ছিলো। এ কারনে তার ভাইকে পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করেছে ওই দু’জন।

উল্লেখ্য, রবিবার দুপুরে স্থানীয় লোকজন ভৈরব ব্রীজের পাশে দক্ষিণ দেয়াপাড়া গ্রামে সরিষা খেতে ফরিদের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ খবর পেয়ে বিকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে মরদেহ আঙ্গুলের ছাপ শনাক্ত করণ করার চেষ্টা করে।এতে ব্যর্থ হয়ে মরদেহ পকেটে একটি চিরকুটে পাওয়া মোবাইল নং ধরে মরদেহ পরিচয় শনাক্ত এবং আসামি গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category