• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী হতে ১৫০ পিস ইয়াবাসহ মোসাঃ সুইটি বেগম (৩৪) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী মোসা: সুইটি বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ ওসমান গণির স্ত্রী।
অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ডিবি’র ইন্সপেক্টর মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (ডিএসবি)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রামের মোসাঃ সুইটি বেগম তার নিজ বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।। এসময় তার নিকট হতে একটি সাদা পলিথিনে মোড়ানো লালচে রঙের ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার মোসাঃ সুইটি বেগমের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মোসাঃ সুইটি বেগম একজন চিহ্নিত মাদক কারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ৯টি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category