• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে ককটেল উদ্ধার, বিএনপির কর্মীসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিএনপির নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সমবেত হন। কিন্তু অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।
ওসি আরও বলেন, স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল, বেশকিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category