• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রব্বাণী, রাজশাহী: রাজশাহীর ভদ্রা জামালপুরে মুর্শিদা (২৫) এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মুর্শিদা ওই এলাকার মাজদার এর বড় মেয়ে।
জানা যায়, মুর্শিদা ওই এলাকার ঋতু নামের একটি মেয়ের সাথে ঘুরত। তার সাথে ঘুরে বেড়ানোর জন্য মুর্শিদার মায়ের সাথে কয়েকদিন থেকে ঝগড়া হতো।
মুর্শিদার মা জানান, তার মেয়ে ঋতুর সাথে ঘুরে বেড়াতো আর নেশা করতো। আমি তাকে এটা নিয়ে নিষেধ করলে উল্টো আমাকে মারধর গালাগালি করে। গতকাল রাতেও আমাকে মেরেছে। আর প্রায় সময় সে মরার ভয় দেখাতো। আর সত্যি আজকে তাই করে ফেলল।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১১টায় পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুর্শিদা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে চন্দ্রিমা থানার সহকারী পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি সঠিকভাবে জানতে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আমরা আপনাদের পূর্ণ তথ্য জানাতে পারবো। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category