• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহীতে দুই দফায় জামায়াতের ঝটিকা মিছিল

দিনকাল বিডি ২৪ / ২২৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে দুই দফায় জামায়াত-শিবির হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে জামায়াত-শিবিরে নেতাকর্মীরা মুখোশ পড়ে মহানগরীর অলকার মোড় দর্জিবাড়ী টেইলার্সের গলি থেকে একটি ব্যানার নিয়ে কয়েক মিনিট কথা বলে। পরে সরকার বিরোধী বিভিন্ন ¯েøাগান দিয়ে অলকার মোড় হয়ে লাঠিয়াল মন্ডপের রাস্তা দিয়ে বেলদারপাড়া মোড়ের দিকে দ্রæত চলে যায়।

এই সময় রাস্তায় কোন পুলিশ দেখা যায়নি। এছাড়াও মানুষজনের তেমন যাতায়াত ছিলো না।
অপর দিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল নিয়ে এসে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধ করার চেষ্টা করে। এই সময় পুলিশ দ্রæত ঘটনা স্থলে এসে পৌছলে দ্রæত পালিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই প্রায় ৩০/৪০ জন যুবক মিছিল নিয়ে এসে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় রাস্তায় চলাচলকারী ও সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছলে দ্রæত তারা সটকে পড়ে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এবিষয়ে মহানগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে। এছাড়াও কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category