• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের শিকার শ্রী রানী (৫০) এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

প্রতিবেশীরা জানান, রানীর সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না। সকাল ৭টায় কয়েকজন প্রতিবেশীরা তার বাড়িতে দেখা করতে গেলে রানীকে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। 

শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category