• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে পৌঁছেছে ভোটগ্রহণের সরঞ্জাম

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সব সরঞ্জাম পৌঁছেছে। এরই মধ্যে অর্ধলাখ স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। প্রতীক চ‚ড়ান্ত হওয়ার পর আসবে ভোটগ্রহণের ব্যালট পেপার।

ভোটকেন্দ্র এবং ভোটকক্ষও চ‚ড়ান্ত হয়েছে। এ বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৫১ জন।
এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৩৪০ জনে। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বিভাগে ভোটার ছিলেন এক কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, এ বিভাগে মোট পাঁচ হাজার ৪৩৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৩৪ হাজার ৫৯টি। ২০১৮ সালের নির্বাচনে ভোটকক্ষ ছিল ২৭ হাজার ৬৪৪টি। রাজশাহী জেলায় ছয়টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন, সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসনের ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন, পাবনার পাঁচটি আসনে ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন ও বগুড়ার সাতটি আসনে ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন।

এছাড়া জয়পুরহাটের দুটি আসনে ভোটার ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভোটার ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন, নওগাঁর ৬টি আসনে ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন ও নাটোরের ৪টি আসনে ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের কোনো নির্দেশনা নেই। নতুন ভোটারদের সবাই তরুণ। এবার প্রথম তারা ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের কক্ষ চ‚ড়ান্ত করা হয়েছে। এমনকি স্বচ্ছ ব্যালট বাক্সও এসে পৌঁছেছে। জোরেশোরেই চলছে বাকি প্রস্তুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category