• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মোঃ সিরাজুল ইসলাম অরফে আনন্দ (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিনগত রাত সোয়া ১২টায় গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সিরাজুল ইসলাম ওরফে আনন্দ (৩২), সে রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার মোঃ সানোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, সোমবার দিনগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টায় বর্ণীত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী আনন্দকে ২কেজি ৪০০গ্রাম হেরোইন-সহ আটক করে। যাহার মূল্য অনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। তবে অপর এক সহযোগী মাদককারবারী মোঃ ওমর ফারুক (৩৮), ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category