• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে বিয়ের নাটক করে তরুণীকে ধর্ষণের অভিযোগ

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভুয়া কাজী ডেকে নিকাহ্ নামায় স্বাক্ষর নিয়ে এসএসসি পরিক্ষার্থী তরুণীকে (১৭) বিয়ের নাটক করে দিনের পরদিন ধর্ষণ করেছে কথিত প্রেমিক। এ ঘটনায় বুধবার (২২ মার্চ) রাতে মহানগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। অভিযুক্ত প্রেমিক নগরীর ভেড়িপাড়া এলাকার রবিউল ইসলাম রবির ছেলে হাসিবুল আলম হাসিব।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টায় হাসিবুলের বাড়ির সামনে এক বিয়ের সিকৃতির দাবিতে এক তরুনী তার মা, বাবা, আতœীয়স্বজন নিয়ে রাস্তায় দাড়িয়ে কাঁদতে দেখে। এসময় তাদের নিকট
জানতে চাইলে কিশোরী (১৭) জানায়, গত ১ বছর আগে হাসিবুলের সাথে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ফেব্রæয়ারী মাসে প্রেমিক হাসিবুল তাকে বিয়ে করবে বলে চাপ দেয়। গত মাসের ৭ তারিখে নগরীর লক্ষীপুর এলাকায় নূর হোটেলের পাশে একটি বাড়িতে। সেখানে কাজী ডেকে বিবাহ করে দু’জনে। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী’র সম্পর্ক চালিয়ে যেতে থাকে।
বুধবার (২২ মার্চ) দুপুরে প্রেমিক সিহাব রাগারাগি করে তরুণীর সাথে যোগাযোগ ও মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরে বিষয়টি তার মাকে খুলে জানায়। এদিন রাতে সিহাবের বাড়িতে যায় তরুণীসহ পরিবারের লোকজন। এ সময় সিহাবের পরিবারের লোকজন বিয়ের বিষয়টি অস্বিকার করেন এবং মারমুখি আচারণ করে তাদের তাড়িয়ে দেয়। পরে তরুণী এবং তার পরিবারের লোকজন সেখানেই অবস্থান করে। খবর পেয়ে ঘনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।
পরে ওই তরুণী বাদি হয়ে রাজপাড়া থানায় প্রেমিক সিহাবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category