• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে মাদকের টাকা না দেয়ায় স্ত্রীর গায়ে আগুন, ৯ দিন পর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় কহিনুর বেগম (৩৮) নামের এক গৃহবধূর গায়ে পেট্টোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী আমজাদ মন্ডলের বিরুদ্ধে।
পরে স্থানীয়রা কহিনুরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ৯ দিন পর রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা গেছেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্ত্রীর কাছে মাদকের টাকা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
আমজাদ মন্ডল পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের সামসুল রহমানের ছেলে।
গত ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আর ১৭ সেপ্টেম্বর রোববার ভোর ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন তিনি অবস্থায় মারা যায়।
প্রায় ২০ বছর আগে আমজাদ হোসেন দুর্গাপুর উপজেলায় গনকৌড় ইউনিয়নের বড়ইল প্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের মেয়ে কহিনুর বেগমকে বিয়ে করেন। এরপর তাদের পরিবারে দুটি ছেলে-মেয়ে হয়েছে। তবে গত কয়েক বছর থেকে আমজাদ হোসেন কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি মাদকাসক্ত হয়ে যায়। আর এরপর থেকে মাদকের টাকার জন্য সে তার স্ত্রীকে মাঝে মধ্যে মারধর করতো।
এ বিষয় নিয়ে একাধিকবার পারিবারিক ভাবে বিচার সালিশ হয়েছে। এরমধ্যে গত ৯ সেপ্টেম্বর রাতে মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা না পেয়ে বাজার থেকে পেট্টোল কিনে আনে। ওই রাতেই আমজাদ তাদের রান্না ঘরে স্ত্রীর গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বড় ভাই সুলতান মন্ডল বলেন, তার বোনের স্বামী কাঠ মিস্ত্রির কাজ করতো। কিন্তু সম্প্রতি সে মাদক খাওয়া শুরু করে। আর মাদকের টাকার না দেয়ায় তার বোনকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে মারা গেছে।
তিনি বলেন, এ বিষয়ে তার বোনের স্বামীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গত ৯ দিন আগে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। অথচ আজ মারা যাওয়ার পর ভুক্তভোগির পরিবার এ বিষয়টি থানায় জানাচ্ছেন এটা রহস্যজনক। তিনি বলেন, ঘটনাস্থলে তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category