• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে হত্যাকারীকে পুলিশ কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা মামলার আসামী হাবিব গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাগমারায় পুলিশ হেফাজতে
থেকে হত্যাকারীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান ও ১ নম্বর
আসামী হাবিবকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (১ জুন) দিনগত রাত সোয়া ১২টায় নওগাঁ জেলার আত্রাই
থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ হাবিব আলী (২২), সে নওগাঁ জেলার আত্রাই থানাধীন
গোয়ালবাড়ী গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে।
সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত (৪ এপ্রিল) বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব
শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে বুকে
ছুরি দিয়ে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম
অরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে
আটক করে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট ঘটনাস্থলে
গিয়ে আসামীকে নিজেদের হেফাজতে নেয়। পরে থানায় যাওয়ার
প্রস্তুতিকালে ১০০০/১২০০ জন উত্তেজিত জনতা ইট লাঠি সোটা নিয়ে
পুলিশের উপর হামলা করে। ওই সময় তারা লাঠি ও ইট দ্বারা পুলিশ সদস্যদের
আহত করে এবং রাজ্জাকে হত্যাকারী আমিরুলকে পুলিশ কাছ থেকে
ছিনিয়ে নেয়। পরে রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে এলোপাথারি
ভাবে পিটিয়ে হত্যা করে ঘটনাস্থাল ত্যাগ করে জনতা।
পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক) হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নারকীয় হত্যাকান্ডের ঘটনায়
বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর
থেকে আসামীরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। এরই
ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গত (২০ মে)
চট্টগ্রাম থেকে ২জন আসামীকে গ্রেফতার করে এবং অপর আসামীদের
গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে গত সোমবার ১জুন রাত
সোয়া ১২টায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামী হত্যাকান্ডের
অন্যতম প্রধান পলাতক আসামী মোঃ হাবিব আলীকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category