• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম ও গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ১১টায় পর্যন্ত অভিযান চালিয়ে মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা বাসষ্ট্যান্ড মোড় ও গোদাগাড়ি থানার উতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ধুরইল (ধুরইল মন্ডলপাড়া) গ্রামের মোঃ আঃ আজিজের ছেলে মোঃ ওবাইদুর রহমান(৩৮) ও গোদাগাড়ি থানাধীন থানাধীন আঁচুয়া গড়ের মাঠ গ্রামের কবির হোসেনের ছেলে মোঃ আল মামুন(২৪)।
অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার গোদাগাড়ি থানার উতপুর সাকিনস্থ জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর বসতবাড়ির উত্তর দিকের উতপুর-শংকরপুর কাঁচা রাস্তার উপর একজন মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল এবং মাদক বিক্রয় হইতে আয়কৃত নগদ ১১,৯০০/- টাকাসহ মোঃ আল মামুনকে গ্রেফতার করা হয়।
অপর দিকে সোমবার সকাল সাড়ে ৬টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা বাসষ্ট্যান্ড মোড়ে অতিথি হোটেল এন্ড রেস্টোরেন্ট এর সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ আল মামুনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা নিজ হেফাজতে অবৈধ মাদক বিক্রয়ের কথা স্বীকার করে।
গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোদাগাড়ি থানা ও বোয়ালিয়া থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category