• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মতিহারে অভিনব কায়দায় হেরোইন পরিবহনের সময় ৩০০ গ্রাম হেরোইনসহ মোঃ শফিকুল ইসলাম মন্ডল ওরফে শফিকুল (৪০) নামে বাসের সুপারভাইজারবেশী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (১১ জানুয়ারি) রাত পোনে ৬টায় মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর কাজলা গেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী কুড়িগ্রাম জেলার সদর থানাধীন বানচারাম মন্ডলপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম মন্ডল ওরফে শফিকুল।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য হিরোইনসহ ১টি পরিবহনে করে গোদাগাড়ী হতে রংপুরের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত পোনে ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিনোদপুর গেটে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করা হয়। র‌্যাব-৫ এর সিপিএসসি টিমের চৌকস ও বুদ্ধিদীপ্ত দীর্ঘ তল্লাশির ফলে সিট এর ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা সম্ভব হয়। এসময় বাসটি জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতার মাদক কারবারী জব্দকৃত বাসটির সুপারভাইজার এর দায়িত্ব পালনের আড়ালে বাসের সিট এর ভিতরে অভিনব কায়দায় হেরোইন চোরাচালান করে আসতো এবং ইতিপূর্বে আরো কয়েকবার বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীদের নিকট বিক্রি করে আসছিল।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category