• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা-সহ র‌্যাবের জালে ৩জন মাদক কারবারি

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ৫১৫ পিচ ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (২৪) আগস্ট ভোর ৫টায় এবং বুধবার রাতে তাদের পৃথক দুই স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলো: মোঃ আবু হানিফ অরফে সাদ্দাম (২৮), সে গোদাগাড়ী থানার চরভ‚বনপাড়া (টেকপাড়া), গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে। অপর এক অভিযানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সোহেল রানা (৩৩),ও মহানগরীর কাশিয়াডাঙ্গাথানার
হড়গ্রাম এলাকার মৃত এনামুল হক খোকনের ছেলে মোঃ এহসানুল হক অরফে সুইট (৩২)।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৫টায় রাজশাহীর গোদাগাড়ী থানার চরভ‚বনপাড়া (টেকপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও নগদ-১০,৫০০/-টাকা-সহ মাদক কারবারি মোঃ আবু হানিফ অরফে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।
অপর এক অভিযানে বুধবার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ও মাদক বিক্রির নগদ-২০,৮৩০/-টাকা-সহ মোঃ সোহেল রানা ও মোঃ এহসানুল হক অরফে সুইট নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category