• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে ৩০ মামলার ২৬ শিশু আসামির বিকল্প সাজা

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুেের রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। দÐপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন ১ জন মেয়ে শিশু রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক পরিবহণ, ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন লঘুদÐের মামলা ছিলো ওই ২৬ শিশু কিশোর-কিশোরীর নামে। তাদের সবারই এটি প্রথম মামলা। তবে আর কোন দিন এ ধরনের অপরাধে জড়াবে না শপথ পাঠ করেছে। একই সঙ্গে তাদের ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদলত। রায় কার্যকরের এই বিষয়টি সমাজসেবা প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতেও বলা হয়েছে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছে আদালত। বাংলাদেশে প্রথম এক সাথে এত বেশি শিশুকে এই রকমের দÐ দেওয়া হলো। তাদের মেন্টাল চেঞ্জের কারণেই এমন রায় দিয়েছেন আদলত।
রাজশাহী সমাজসেবা প্রবেশনারী অফিসার মতিনুর রহমান বলেন, আদালতে এটি একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত আমাদের ঐ শিশুদের অপরাধের ধরণ দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। এছাড়াও তাদেরকে মাদকে না জড়ানো, বাল্য বিবাহ না করা, পিতা-মাতার সাথে সদ্য ব্যবহার করার, মারামারিতে জড়ানো এই সব ধরনের কাজ থেকে রিবত রাখতে বলেছেন। এটি একটি বিরল রায়। এর আগে কখনও এটি হয়নি। রাজশাহীতে প্রথম এই ধরনের রায়ের ব্যবহার হলো। আমার এখন তাদের মনিটরিং করবো ও তাদের আরও ভালো কাজগুলো ঠিক করে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category