• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারি র‌্যাবের জালে

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেসসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: রাজশাহীর গোদাগাড়ী থানার পিরিজপুর বাগানপাড়া (মাঝঘাট) গ্রামের মোঃ মোজাম্মেলের ছেলে মোঃ জামিলুর রহমান অরফে ছমির (২৯) ও একই থানার হরিশংকরপুর গ্রামের মৃত নশের আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৩)।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ীর মাদক কারবারি ছমিরের বসতবাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেসসিডিল-সহ তাকে ও মাদক কারবারি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category