• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ; যুবক নিহত, আহত ১১

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে পূর্ব শত্রæতার জেরে ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হাসিবুর রহমান (২৮), নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। নিহত হাসিবুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের কাসেম আলীর ছেলে।
বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে দু-পক্ষই উপজেলার মাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান ফারুক ইমাম সুমনের অনুসারী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির মালিকানাকে কেন্দ্র করে স্থানীয় রহেদ সহ পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিরসনে গত মঙ্গলবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের রহেদ-সহ তার পাঁচ ভাইকে নিয়ে গাম্য সালিশে বসেন স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সালিসি বৈঠকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রæপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসিবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে নিয়ে যায়। এদিন রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার হাসিবুরের মৃত্যু হয়। আহতদের মধ্যে রহিম, ফারুক, নাজমুল, ওয়াজেদ, সোনু, শহিদুল, আব্দুস সালাম, নাজিরা ও ইউনুস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিবুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে হক মাষ্টারের সার ও কীটনাশকের দোকান ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে ।

নিহতের বোন কুলসুম বেগম বলেন, জমি নিয়ে ও বরেন্দ্রের ডিপকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাষ্টারের নেতৃত্বে তার ভাইয়ের উপর অর্তকিত হামলা চালায় ওয়াজেদ, ফরিদ, বাবু, জামরুল, জামুসহ ২০/২৫ জন । তারা সবাই দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের শাস্তি দাবি করছি।
এ ব্যপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category