• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর দূর্গাপুরে ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে ১১ বছর বয়সী বোনের বাল্যবিবাহ ঠেকাতে থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন জানে আলম জনি নামের এক ভাই। তার বোন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাল্যবিবাহ দেওয়া ঠিক নয়, কোনোমতেই মা-বাবাকে বোঝাতে পারেননি তিনি।
শুক্রবার (২৫ আগস্ট) বরপক্ষের বাড়ি থেকে লোকজন এসে বিয়ের আনুষ্ঠানিক কথাবার্তা পাকা করবে। তাদের আপ্যায়নের পুরো প্রস্তুতিও নেওয়া শেষ। কোন উপায় নাই দেখে জনি থানায় যান। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দূর্গাপুর পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়া গ্রামে।
জনি জানান, মা-বাবাকে নানাভাবে বুঝিয়েও বোনের বাল্যবিবাহের প্রস্তুতি ঠেকাতে ব্যার্থ হয়েছেন তিনি। ঘটকের সঙ্গে যোগসাজশে তাঁর বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। তাই নিজেই বোনের বিয়ে ঠেকাতে সকালে থানায় এসেছেন অভিযোগ দিতে।
থানায় অভিযোগ করতে আসা জনি বলেন, আমার একটাই বোন। বয়স মাত্র ১১ বছর। এবার পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করেছি। প্রতিবেশী শফিকুল ইসলাম নামের ঘটকের প্রলোভনে আমার মা ও বাবা ছোট্ট বোনকে একটা বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাই বাধ্য হয়ে বোনের বাল্যবিয়ে রোধে থানায় হাজির হয়েছি।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরের পর আমার বোনকে নাকফুল পরাতে আসবে বরপক্ষ। বরপক্ষের লোকজনদের খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে। এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। আমি আমার বোনকে লেখাপড়া করাতে চাই।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক জানান, বাল্য বিয়ের বিষয়ে থানায় এসে মৌখিক অভিযোগ দিয়েছিলো নাবালিকার ভাই। পরে আমি তার বাবা-মা’কে বিয়ে না দিতে সতর্ক করেছি। তারা বিয়ে দেবেন না বলে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category