• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন করায় ২টি ভেকু জব্দ, জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে দুইটি ভেকু মেশিন জব্দ ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) জব্দ করে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুলের জিম্মায় প্রদান করা হয়। বুধবার (২ আগষ্ট) বিকালে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সঙ্গে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা কালে শিলমাড়িয়া ইউনিয়নে আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নাই। এক ব্যাক্তি ভেকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছিল। তাই তাকে আইনের আওতায় এনে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ ও জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category